চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে ভারতে যাওয়ার চেষ্টাকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। তার পাসপোর্ট নম্বর A00787765 এবং মেডিকেল ভিসার নম্বর VN3592406।
এর আগে, ২০২৫ সালের ২৪ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে র্যাব গ্রেপ্তার করে। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
kalprakash.com/IM