সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:২৩:০০
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাহমুদুল হাসান শাকিল হোসেন ওরফে ‘সুটার শাকিল’ (২৩), তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়ার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আনন্দ ঘোষ (২৬) এবং মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামের যুবলীগের সক্রিয় কর্মী ফারুক মৃধা (৩৫)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, মাহমুদুল হাসান শাকিল ওরফে সুটার শাকিলের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অন্যদিকে, আনন্দ ঘোষ ও ফারুক মৃধাকে নাশকতা ও হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে ছেড়ে দিতে থানায় তদবির করতে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কৃষক দলের শ্রী গোপাল চন্দ্র ঘোষ ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আশুতোষ স্যানালকে এ বিষয়ে কথা বলতে দেখা যায় বলে জানা গেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওসি ইমাম জাফর বলেন, সুটার শাকিলের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য দুজনকে নাশকতা ও হামলার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই ব্যক্তি থানায় এসে ফোনে গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে কথা বলেছেন। তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তাড়াশে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে