বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০২:৫২
শিরোনাম
● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মিঠাপুকুরে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ● মিঠাপুকুরে লগি-বৈঠার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ● রাবির ১১টি আবাসিক হলে ডিপ ফ্রিজ প্রদান করল সম্মিলিত শিক্ষার্থী জোট ● বাঘাইছড়িতে নানা কর্মসূচিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ● জিপিএর দৌড় নয়, বুঝে শেখার আহ্বান আবু সাঈদ খানের ● জবির বিতর্ক সংগঠনের নির্বাচন নিয়ে তিন দফা দাবি ● আগুনে পুড়ল নায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়ি, ম্যানেজারসহ দুইজন কারাগারে ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা

কুমারখালীতে রাজনৈতিক মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
কুমারখালীতে রাজনৈতিক মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা, সহকারী শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আসছিলেন। এতে সামাজিক মাধ্যমে তার অনুসারীও তৈরি হয়।

নিজ বাসাবাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন মামুন।

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মামুনের সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শিক্ষকতার নীতি-নৈতিকতা পরিপন্থী ও অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে মামুনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের সহিংসতা-সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরির যে অভিযোগ উঠেছে, তা নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুমারখালীতে রাজনৈতিক মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে