মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে মোংলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পানির বোতল ও টিফিন বক্স বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি ও অভিভাবক সদস্য বিধান গাইন।
এ সময় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮-১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে কেন্দ্রটি। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপালের আর্থসামাজিক উন্নয়নেও তারা কাজ করছেন।
তিনি বলেন, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থানের পাশাপাশি সরকার অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও তারা ভূমিকা রাখছেন। এ এলাকায় ১ লাখ গাছের চারা বিতরণ ও তা সংরক্ষণে কাজ করছেন তারা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
kalprakash.com/IM