মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:০৪:৪৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩
শেয়ার: mail
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর থানার ওসি প্রত্যাহার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনার পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদ ও ৩ নম্বর সড়কের মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করে।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

প্রধানমন্ত্রীর বাসভবন, বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনীতিকদের আবাসস্থলঘেরা গুরুত্বপূর্ণ ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এলাকায় কীভাবে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীরা জড়ো হলেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়। একই সঙ্গে গোয়েন্দা নজরদারির ঘাটতি ও পুলিশের ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা শুরু হয়।

এর মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, এ ঘটনায় পুলিশের কোনো দায়িত্বে অবহেলা ছিল না। মিছিলের বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য ছিল দাবি করে তিনি বলেন, পুলিশ নির্দিষ্ট সময়ে বিষয়টি সঠিকভাবে অনুধাবন করতে পারেনি। তাই এটিকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই এবং ঘটনার পরপরই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরদিনই গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রত্যাহারের আদেশ জারি করল ডিএমপি প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পর থানার ওসি প্রত্যাহার

বিস্তারিত কমেন্টে