মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৪:১৬
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

মাদকের গডফাদার ধরতে যেন হাত না কাঁপে: আইনশৃঙ্খলা বাহিনীকে আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬
শেয়ার: mail
মাদকের গডফাদার ধরতে যেন হাত না কাঁপে: আইনশৃঙ্খলা বাহিনীকে আইনমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, মাদক কারবারের সঙ্গে কিংবা মাদকের গডফাদার হিসেবে সরকারদলীয় বা বিরোধী কোনো নেতার সম্পৃক্ততা থাকলে, তাকে ধরতেও যেন আপনাদের হাত না কাঁপে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে আইনের আওতায় আনবেন। তিনি যত শক্তিশালীই হোন না কেন, এমনকি আমি যে দল থেকে নির্বাচিত সংসদ সদস্য, সেই বিএনপির কোনো শক্তিশালী নেতাও যদি তাকে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করেন, তবে তার ক্ষেত্রেও আপনারা জিরো টলারেন্স দেখাবেন। আইন তার নিজস্ব গতিতে চলবে, এখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই।

তিনি আরও বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও আপনারা তা উপেক্ষা করবেন, সেটি হতে পারে না। অভিযুক্তকে আইনের হাতে সোপর্দ করতে হবে। সে যদি আদালত থেকে জামিন পায়, তবে জামিন পাওয়া তার অধিকার। কিন্তু পুলিশ তাকে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেবে, খুন করে বেড়াবে আর জনগণের মুখে মুখে থাকবে যে খুন করলেও পুলিশ তাকে ধরতে সাহস পাচ্ছে না—এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

দলীয় নেতাকর্মীদের অপরাধ প্রসঙ্গে আইনমন্ত্রী নিজ এলাকার একটি দৃষ্টান্ত তুলে ধরে বলেন, গত সপ্তাহে আমার একটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগ আসে। পুলিশ বিষয়টি জানানোর পর আমি সরাসরি বলেছি, তাকে গ্রেপ্তার করুন। আমাকে জিজ্ঞাসা করার কী প্রয়োজন? সে যদি বিএনপি না করে অন্য কোনো দল করত, তবে আপনারা যে ব্যবস্থা নিতেন, এ ক্ষেত্রেও সেটাই করবেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর পরীক্ষায় ওই নেতার মাদক গ্রহণের বিষয়টি পজিটিভ এলে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আইনমন্ত্রী বলেন, সে আমার নির্বাচনে সবচেয়ে বেশি নিবেদিত হয়ে কাজ করা কর্মীদের একজন ছিল। কিন্তু আমার কাছে একজন সত্যিকারের রাজনৈতিক কর্মী হওয়ার প্রথম শর্ত হলো তাকে নৈতিকভাবে স্বচ্ছ হতে হবে। জনগণের কাছে গেলে মানুষ যেন বুঝতে পারে সে মাদকের বিরুদ্ধে কথা বলছে। অথচ সে নিজেই মাদকমুক্ত নয়—এটা হতে পারে না।

বাগেরহাটে মাদকের কারণে রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, বাগেরহাটে হয়তো ১০ জন ব্যক্তি মাদক বিক্রি করে। এই ১০ জনই যদি বিএনপির পরিচয় ব্যবহার করে, তবে তাদের কারণে জেলার হাজার হাজার মানুষ দলকে অপছন্দ করবে এবং আমাকে ঘৃণা করবে। রাজনৈতিক দল কিংবা সরকার হিসেবে আমরা এ ঝুঁকি নেব না। কোনো নেতা যদি এর পেছনে মদদ দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও এই সতর্কতা প্রযোজ্য।

আদালতের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জামিন দেওয়া বা না দেওয়া আদালতের বিষয়। তবে ন্যায়বিচারকে প্রভাবিত করে জামিন নেওয়া বা দেওয়ার চেষ্টা কিংবা জামিন ঠেকানোর অনৈতিক অপতৎপরতা দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিগত ১৭ বছরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর চলা নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অতীতে ক্রসফায়ারের নামে মানুষকে ধরে নিয়ে গিয়ে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। ওই সময়ে চার হাজারের বেশি নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ার দেওয়া হয় এবং প্রায় ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়। এ ছাড়া বিপুলসংখ্যক মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলা দেওয়া হয়েছিল।

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় বাগেরহাট-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী সমিতি ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদকের গডফাদার ধরতে যেন হাত না কাঁপে: আইনশৃঙ্খলা বাহিনীকে আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে