মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৬:৫২
শিরোনাম
মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ মক্কায় হামলার বিরল সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব বিগত আমলে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছিল: আইনমন্ত্রী সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন ডিজিএফআই’র সাবেক ডিজি মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সূচি প্রকাশ তরুণদের নজরুলের চেতনায় আলোকিত হওয়ার আহ্বান সংস্কৃতি মন্ত্রীর সাজেকে শান্তিলাল হত্যা: ভিকটিমের ভাতিজা ও ছেলের মৃত্যুদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে গোলাবারুদের তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬
শেয়ার: mail
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে মূল্যবান ধাতু সোনার দাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৪ হাজার ২৬৬ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এর আগে গত সোমবারও সোনার দামে বড় ধরনের পতন ঘটেছিল। এর ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এলো, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দরপতন। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’-এর নীতিগত সুদের হার আরও বাড়ানো হতে পারে—এমন সতর্কতায় বিনিয়োগকারীদের মধ্যে সোনা কেনার আগ্রহ কিছুটা কমেছে। দুই দিনব্যাপী নীতি নির্ধারণী বৈঠক শেষে বুধবার ফেডের সুদের হার ঘোষণার কথা রয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, এবারও নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হতে পারে। সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়।

এদিকে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির প্রধান সূচক চার মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হার বহাল থাকার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

শুধু সোনাই নয়, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। রুপার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬২ দশমিক ৮০ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৪২ দশমিক ৭৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮২ দশমিক ৭৯ ডলারে স্থির হয়েছে।

দেশের বাজারে সোনার বর্তমান দর: আন্তর্জাতিক বাজারের এই ওঠানামার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন কমল সোনার দাম

বিস্তারিত কমেন্টে