সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৮:১০
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১
শেয়ার: mail
হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না: ডোনাল্ড ট্রাম্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো লড়াইয়ে জড়াতে চায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হুথিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে কোনো সামরিক বা শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আমাদের সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না। তাদের চাওয়া, আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই।” মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শেষ পর্যন্ত ইতিবাচকভাবেই সামাল দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সৌদি আরবের একটি কৌশলগত তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনার পেছনে ইরান জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানই সম্ভবত এই নাশকতার জন্য দায়ী। ওই হামলার ফলে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান পথ ‘ইস্ট-ওয়েস্ট পাইপলাইন’ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প তাঁকে নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন।

তবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য ভিন্ন। রিয়াদ জানিয়েছে, এ হামলা সরাসরি ইরান নয়, বরং প্রতিবেশী ইরাক থেকে ছোড়া কয়েকটি ড্রোন দিয়ে চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ইরাক সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে সৌদি আরব তাৎক্ষণিক কোনো সামরিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও নাগরিক সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে বলে স্পষ্ট করেছে দেশটি।

হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তদন্ত শুরু করেছে ইরাক সরকার। দেশটির ভূখণ্ড ব্যবহার করে হামলা চালানো হয়েছে নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে থাকা শালামচেহ সীমান্তপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চলছে বলে জানিয়েছে রয়টার্স।

লোহিত সাগরে হুথিদের আধিপত্য ও মোখায় পাল্টা সংঘাত টানা সামরিক অভিযানের পর সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও তিনটি কৌশলগত দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে হুথিরা। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও সংহত হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হুথিদের লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানোর অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার ট্রাম্পকে দুবার ফোন করেছিলেন সৌদি যুবরাজ। তবে ট্রাম্প সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছেন।

অন্যদিকে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী শনিবার কৌশলগত বন্দরনগরী মোখায় হুথিদের অবস্থানে পালটা আঘাত হেনেছে। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবার তথ্যমতে, হামলায় বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস এবং হুথি যোদ্ধারা হতাহত হয়েছে। সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, মোখা-ধুবাব সড়কে অবস্থান নেওয়া হুথিদের লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়েছে।

উভয় পক্ষের দেওয়া তথ্যানুযায়ী, চলমান এ সামরিক সংঘাতে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং জাতিসংঘের তথ্যমতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪৬ হাজার মানুষ। সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

সূত্র: দ্য হিন্দু

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না: ডোনাল্ড ট্রাম্প

বিস্তারিত কমেন্টে