সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৫৮:১১
শিরোনাম
সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর সুনামগঞ্জের যাদুকাটা নদী থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা বিজেপি শাসিত সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা অমিত শাহের আসিফ মাহমুদ আওয়ামী ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছেন: রাশেদ খান ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর

তরুণদের ক্রীড়ামুখী করতে মণিরামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
তরুণদের ক্রীড়ামুখী করতে মণিরামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নিবন্ধিত ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের নিয়মিত ক্রীড়াচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এনামুল হক।

বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবল নেট, ব্যাডমিন্টন র‍্যাকেট, কর্ক ও নেটসহ বিভিন্ন প্রয়োজনীয় খেলাধুলার উপকরণ।

এসব সামগ্রী পাওয়া প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে রয়েছে—মণিরামপুর প্রেস ক্লাব, মণিরামপুর রিপোর্টার্স ক্লাব, মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজ, মণিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, পাতন-জুরানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, জুরানপুর মাঝেরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, কামালপুর দাখিল মাদ্রাসা, মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, বিজয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, তাহেরপুর কলাবাগান মাধ্যমিক বিদ্যালয়, কারিমিয়া ক্যাডেট স্কিম কওমি মাদ্রাসা, এলাহি বক্স কওমি মাদ্রাসা, হাকোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রভাতি বিদ্যাপীঠ, কোদলাপাড়া দাখিল মাদ্রাসা, বাগডোব দাখিল মাদ্রাসা ও বাসুদেবপুর দাখিল মাদ্রাসা।

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, খেলাধুলা শিক্ষার্থী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা যুবসমাজকে মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাহায্য করে। তৃণমূল পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ফলে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

ক্রীড়া সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ক্লাবের প্রতিনিধিরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এসব উপকরণ শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করবে এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তরুণদের ক্রীড়ামুখী করতে মণিরামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিস্তারিত কমেন্টে