সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:৪২
শিরোনাম
নাসিরনগরের নতুন ইউএনও মো. এরফান উদ্দিন, এডিসি হলেন শাহীনা নাছরিন গোপীনাথপুর বাজারে ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকার আশ্বাস, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে সংগঠনের সম্মাননা ব্রাহ্মণপাড়ায় ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করল বিজিবি কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ৩৫ লাখ টাকা অনুদান দিল মোজো ডব্লিউএইচও-তে পুতুলের নিয়োগ আন্তর্জাতিক সংস্থার জন্য লজ্জার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড নাসিরনগরের নতুন ইউএনও মো. এরফান উদ্দিন, এডিসি হলেন শাহীনা নাছরিন গোপীনাথপুর বাজারে ড্রেন পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ ধামইরহাটে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকার আশ্বাস, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে সংগঠনের সম্মাননা ব্রাহ্মণপাড়ায় ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করল বিজিবি কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ নেপালের বন্যাদুর্গতদের সহায়তায় ৩৫ লাখ টাকা অনুদান দিল মোজো ডব্লিউএইচও-তে পুতুলের নিয়োগ আন্তর্জাতিক সংস্থার জন্য লজ্জার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড

সৌদি ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
সৌদি ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখান থেকে তাদের দেশ ও জনগণের ওপর আগ্রাসন চালানো হচ্ছিল। তবে হামলাটি ঠিক কখন পরিচালিত হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি তিনি।

গত সপ্তাহে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে ইয়েমেনের সরকারি বাহিনীর নতুন করে সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, ইয়েমেনের সরকারি বাহিনীকে সর্বাত্মক সহায়তা দিয়ে আসছে সৌদি আরব।

এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকা হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানিয়েছে যেন যুক্তরাষ্ট্র তাদের অভিযানে কোনো হস্তক্ষেপ না করে।

শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই।”

হুথিদের এই সামরিক তৎপরতার মধ্যেই সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর ফলে হরমুজ প্রণালি বাইপাস করে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহের একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে। সৌদির তেল পাইপলাইনে হামলার বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করেন, এই হামলার পেছনে ইরান জড়িত থাকতে পারে।

সূত্র: এএফপি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

বিস্তারিত কমেন্টে