শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৬:৩৮
শিরোনাম
মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম আবার বাড়ল বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী খাদ্যশস্যের সরকারি মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দিন: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে প্রধানমন্ত্রী পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একীভূত পাঁচ ব্যাংকের নতুন যাত্রা: গ্রাহকের আস্থা ফেরায় আমানত তোলার চাপ কম পুলিশের তালিকাভুক্তরাই মাদক নিয়ন্ত্রণ করছে মুক্তির পরই বিতর্কে ‘মির্জাপুর দ্য মুভি’ সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত, হেলমেটে রক্ষা পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণের দাম আবার বাড়ল বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী খাদ্যশস্যের সরকারি মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন প্রতিদিন এক ঘণ্টা পরিচ্ছন্নতায় সময় দিন: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানে প্রধানমন্ত্রী পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু একীভূত পাঁচ ব্যাংকের নতুন যাত্রা: গ্রাহকের আস্থা ফেরায় আমানত তোলার চাপ কম পুলিশের তালিকাভুক্তরাই মাদক নিয়ন্ত্রণ করছে

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, সিএনজি অটোরিকশা জব্দ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, সিএনজি অটোরিকশা জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মোঃ স্বপন মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে আখাউড়া পৌরসভার নারায়ণপুর থেকে খড়মপুর বাইপাস সড়কের ‘মনির রয়ালস’ ভবনের প্রায় ৫০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশনা ও কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলামের নেতৃত্বে এ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আসাদুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আনোয়ারুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান চলাকালে সন্দেহভাজন স্বপন মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটক স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ফুলবাড়িয়া (ডা. হান্নানের বাড়ি) এলাকার মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা ও সিএনজি অটোরিকশা জব্দতালিকা অনুযায়ী হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আখাউড়ায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক, সিএনজি অটোরিকশা জব্দ

বিস্তারিত কমেন্টে