সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৭:২৯
শিরোনাম
● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● মোটরসাইকেল ও গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর ● চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ● শিক্ষকের মর্যাদা বাড়ানোর প্রত্যয়ে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত ● পঞ্চগড়ে কৃষি বিপণন অধিদপ্তরের অভিযান ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর: বিভিন্ন অভিযোগের জবাব দিলেন এনপিসিবিএল এমডি ● সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে রাবি সাংবাদিকদের আল্টিমেটাম ● ইউজিসির গবেষণা নির্দেশিকা প্রত্যাখ্যান করে পাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা

‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর পর দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন অভাবনীয় গতিতে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে। ফলে সপ্তাহে এই লেনদেনের পরিমাণ ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

লেনদেনের সংখ্যা ও আর্থিক মূল্য—উভয় ক্ষেত্রেই বাংলা কিউআরের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাইয়ের শুরুতে প্রতিদিন যেখানে গড়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, আগস্টের মাঝামাঝি সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩ হাজারে। একই সময়ে দৈনিক লেনদেনের আর্থিক পরিমাণও বেড়েছে প্রায় তিন গুণ।

চলতি বছরের ১ জুলাই দেশে বাধ্যতামূলক ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার পর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআরের সঙ্গে যুক্ত হয়। এর ফলে বৃহৎ শপিংমল থেকে শুরু করে পাড়া-মহল্লার খুচরা দোকান ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও একটিমাত্র অভিন্ন কিউআর কোড ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। আগস্টের মাঝামাঝি সময়ে তা একলাফে বেড়ে দাঁড়ায় প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকায়। একই সঙ্গে বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা ২১ জুলাইয়ের প্রায় ১৬ লাখ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসস-কে জানান, বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ১২০ কোটি টাকা লেনদেন হচ্ছে এবং সপ্তাহে তা ৭০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সংক্রান্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে ব্যবসায়ীদের ভর্তুকি বা বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

একটিমাত্র কিউআর কোড স্ক্যান করে দেশের যেকোনো ব্যাংক কিংবা এমএফএস হিসাব থেকে অর্থ পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ভোগান্তি অনেকটাই কমেছে। এতে খুচরা টাকার সংকট ও বিপুল নগদ অর্থ বহনের ঝুঁকি এড়িয়ে কেনাবেচাকে আরও নিরাপদ ও আধুনিক করা সম্ভব হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা

বিস্তারিত কমেন্টে