বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৫:৪৬
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

শাহবাগে বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০২
শেয়ার: mail
শাহবাগে বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ ভবনের ১৬ তলার ছাদ থেকে লাফিয়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম জানান, বারডেম হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাঁরা জানতে পারেন যে দিপু সুলতান নামের ওই ব্যক্তি ভবনের ১৬ তলার ছাদ থেকে লাফ দেন। নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসআই নাঈম উল ইসলাম আরও জানান, তাঁদের বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায়। প্রায় আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। তবে ঠিক কী কারণে তিনি বারডেম হাসপাতালে এসে এমন চরম পথ বেছে নিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শাহবাগে বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে