বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:৩৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪
শেয়ার: mail
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন না করে দ্রুত থার্ড টার্মিনাল চালুর দিকেই এখন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তিনি জানান, এদিন থেকেই জাপানের সঙ্গে টার্মিনাল পরিচালনার চুক্তি কার্যকর হচ্ছে।

বিমান পরিবহনমন্ত্রী বলেন, ‘জনগণের অতিরিক্ত অর্থ ব্যয় করে একটি নাম পরিবর্তন করতে গেলে প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকা লেগে যায়। কারণ আন্তর্জাতিক সব বিমানবন্দরে এই নামগুলো পুনরায় পরিবর্তন করতে হয়। কাজেই তিনি যেহেতু সাশ্রয়ী ব্যক্তি, আমার মনে হয় না—আমি জানি না গণদাবি কী হবে, তবে আমার কাছে মনে হয় না এর ভিত্তিতে তিনি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন।’

সকালে থার্ড টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী জানান, আংশিকভাবে হলেও আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে সরকার অত্যন্ত আশাবাদী। এরপর ধাপে ধাপে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু করা সম্ভব হবে। এরই মধ্যে প্রকল্পের ঋণের কিস্তি বাবদ ১ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি।

টার্মিনাল চালুর প্রক্রিয়া নিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘১৬ ডিসেম্বরে সফট লঞ্চিং হলেও যেন আমরা আংশিকভাবে চালু করতে পারি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনভাবে চালু করা হবে যাতে শুরুতে হয়তো ২০টি উড়োজাহাজ চলাচল করবে। এরপর ধীরে ধীরে আমরা পূর্ণাঙ্গভাবে চালুর চেষ্টা করছি।’

মন্ত্রী আরও জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ দেশে রেখে বাকি অংশ জাপানকে দেওয়া হবে। এ বিষয়ে মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক চুক্তির কার্যক্রম কার্যকর হচ্ছে।

রেভিনিউ শেয়ারিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে তিন-চারটি বৈঠকের মাধ্যমে জাপানের কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা করে রেভিনিউ শেয়ারিংয়ের হার ২৭ শতাংশে আনতে পেরেছি। এটা একটি বড় সুখবর। আয় থেকে এই ২৭ শতাংশ পেলে আমাদের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। আপনারা জানেন যে, এই প্রকল্পটি জাইকার ঋণে বাস্তবায়িত হয়েছে।’

এদিকে, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পাশাপাশি যাত্রীরা যাতে দ্রুততম সময়ের মধ্যে লাগেজ হাতে পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে