সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৪:৪৩
শিরোনাম
● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

নবাগত ওসি মিলাদুন নবী

অপরাধমুক্ত রুহিয়া গড়তে পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করবে

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭
শেয়ার: mail
অপরাধমুক্ত রুহিয়া গড়তে পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করবে

রুহিয়া উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিলাদুন নবীর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি শান্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। রুহিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অপরাধপ্রবণতা রোধে গণমাধ্যমকর্মীরা সবসময় পুলিশ প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই আমরা এলাকার জনমানুষের সমস্যা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে চাই।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আপেল মাহমুদ তার বক্তব্যে বলেন, “পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য একই—সমাজের অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। আমরা আশা করি, নবাগত ওসির নেতৃত্ব ও সঠিক পদক্ষেপের মাধ্যমে রুহিয়া থানা এলাকা মাদক ও অপরাধমুক্ত একটি আদর্শ অঞ্চলে পরিণত হবে। পেশাগত দায়িত্ব পালনে পুলিশ ও সাংবাদিকদের এই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।”

সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মিলাদুন নবী তার বক্তব্যে বলেন, “রুহিয়া থানাকে মাদক, জুয়া, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে এবং নির্বিঘ্নে পুলিশের আইনি সেবা পান, তা নিশ্চিত করা হবে। এই কাজে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজে অপরাধের স্থান থাকবে না।”

সভায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান আকাশ, নির্বাহী সদস্য মো. কুদরত আলী এবং সদস্য মো. ইব্রাহিম জামান, আহসান হাবীব রুবেল, মাসুদুর রহমান, রুবেল রানা, রমজান আলী, আল মনসুর ও সুমন আলীসহ উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপরাধমুক্ত রুহিয়া গড়তে পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করবে

বিস্তারিত কমেন্টে