মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:৩৮
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

পিরোজপুরে বিএনপি ও ছাত্রদল নেতার মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪
শেয়ার: mail
পিরোজপুরে বিএনপি ও ছাত্রদল নেতার মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় কদমতলা বাজারে কদমতলা ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ-সহযোগী সংগঠন ও সাধারণ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মো. রিয়াজ হোসেন উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব শেন এবং নারী প্রতিনিধি সুমি আক্তার।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবদুস ছালাম শেখ ও হাসিব শেখ এলাকার অত্যন্ত জনপ্রিয় ও জনবান্ধব নেতা। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে কারাবন্দি রাখা হয়েছে। অনতিবিলম্বে এসব সাজানো মামলা প্রত্যাহার করে তাঁদের নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে বিএনপি ও ছাত্রদল নেতার মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন

বিস্তারিত কমেন্টে