মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩৬:২৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে হরিহর নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে ঐক্যের কোনো বিকল্প নেই।

বিকেলে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। র্যালিতে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টির সুরের মূর্ছনায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, অ্যাডভোকেট মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হাই, মিজানুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিস্তারিত কমেন্টে