শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৮:১০
শিরোনাম
● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, আশা বিশ্বব্যাংক-আইএমএফের ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫, উদ্ধার চাপাতি ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর ● ২০০ টাকায় টমেটো, চড়া সবজির বাজার ● ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, আশা বিশ্বব্যাংক-আইএমএফের

রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ: ধানমন্ডি থানায় জিডি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ: ধানমন্ডি থানায় জিডি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান রাজধানীর ধানমন্ডি থানায় এই জিডি দায়ের করেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়েছে, রুহুল কবির রিজভী আহমেদ নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তাঁর নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও কিংবা রাজনৈতিক বক্তব্যকে তাঁর ব্যক্তিগত বা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে কয়েকটি ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে এসেছে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন ব্যাজও রয়েছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ওই অ্যাকাউন্টটি রিজভীর প্রকৃত ও অনুমোদিত অ্যাকাউন্ট বলে ভুল ধারণা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

অভিযোগে বলা হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে রিজভীর নামে বিভিন্ন বক্তব্য, রাজনৈতিক মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে। ভবিষ্যতেও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর শঙ্কা রয়েছে। এতে তাঁর ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে তাঁর নাম ও পরিচয়ের চরম অপব্যবহার হিসেবে উল্লেখ করে জিডিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রুহুল কবির রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজ: ধানমন্ডি থানায় জিডি

বিস্তারিত কমেন্টে