বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৫:১৩

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে নেপাল পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে একই দিন দুপুর আড়াইটার আপডেটে নিহতের সংখ্যা ২৮৯ জন বলে জানানো হয়েছিল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গম এলাকাগুলো থেকে মরদেহ উদ্ধারের সংখ্যা আরও বাড়ছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রলয়ঙ্করী বন্যার পর থেকে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাঁদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। নিখোঁজদের তালিকায় ৫১৭ জন বিদেশি পর্যটক ও নাগরিক, নেপাল সেনাবাহিনীর ৪৪ জন সদস্য এবং নেপাল পুলিশের ২৮ জন কর্মকর্তা রয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩৫১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে।

বন্যা পরিস্থিতি ও উদ্ধার অভিযান নিয়ে নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়মিতভাবে পৃথক তথ্য প্রকাশ করছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী ও উদ্ধারকারী দলগুলোর তৎপরতা এখনও পুরোদমে চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি

বিস্তারিত কমেন্টে