বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৪৯:৪৭

সারাদেশে প্রায় সাড়ে ৩ কোটি চারা রোপণ করা হয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:০০
শেয়ার: mail
সারাদেশে প্রায় সাড়ে ৩ কোটি চারা রোপণ করা হয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার। পরিবেশকে বসবাস উপযোগী ও বাসযোগ্য রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পর্যাপ্ত গাছপালা লাগালে তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রোগবালাইসহ মহামারি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তরুণ প্রজন্মও এখন বৃক্ষরোপণে ব্যাপকভাবে আকৃষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশজুড়ে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। অঞ্চলভেদে উপযোগী বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে। এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২ কোটি চারা রোপণ করা হবে। সেজন্য বীজ সংগ্রহ করে চারা তৈরি করা হচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকা জুড়ে ২ কোটি কেওড়া গাছ রোপণ করা হবে। এর ফলে চলতি বছরেই আমাদের ৫ কোটির বেশি গাছ লাগানো সম্পন্ন হবে। বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় অত্যন্ত আন্তরিক। তাই বৃক্ষরোপণের ক্ষেত্রে উপকূলকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে; কারণ প্রাকৃতিক ঝড়-জলোচ্ছ্বাস থেকে উপকূলের ম্যানগ্রোভ ও গাছপালাই আমাদের রক্ষা করে।

বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সারাদেশে প্রায় সাড়ে ৩ কোটি চারা রোপণ করা হয়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে