বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:০৯

দেশ বিভক্ত করার চক্রান্ত ১৯ কোটি মানুষ সফল হতে দেবে না: জাকের পার্টির চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৫:২০
শেয়ার: mail
দেশ বিভক্ত করার চক্রান্ত ১৯ কোটি মানুষ সফল হতে দেবে না: জাকের পার্টির চেয়ারম্যান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা খর্ব করতে দেশের একটি অংশকে বিভক্ত করে বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। তবে সেই চক্রান্ত দেশের ১৯ কোটি মানুষ কখনোই সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়ে মোস্তফা আমীর ফয়সাল বলেন, যে প্রতিবেশী দেশ বাংলাদেশের ভূখণ্ডকে দখল করে নিজেদের অংশ বানানোর ষড়যন্ত্র করছে, দেশবাসীকে সাথে নিয়ে জাকের পার্টির নেতাকর্মীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।

তিনি আরও বলেন, আগামী ২ বছরের মধ্যে দেশের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে স্বাধীনতা রক্ষায় পূর্ণ প্রস্তুতি রাখতে হবে। জাকের পার্টি কোনো ক্ষমতাকেন্দ্রিক দল নয়, এটি একটি আদর্শিক দল। বিদ্যমান রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। একমাত্র জাকের পার্টির মতো আদর্শভিত্তিক দলের পক্ষেই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া সম্ভব।

সমাবেশে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, বাংলাদেশের শান্তিকামী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাকের পার্টি কাজ করে চলেছে। তিনি আগামী দিনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে সকালে ফরিদপুরের সদরপুর বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৯৮৯ সালের ১২ই রবিউল আউয়ালের শেষ রজনীতে বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহ.) জাকের পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মাগরিবের পর থেকে ফরজ ও নফল নামাজ আদায়, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক লাখ নেতাকর্মী, সমর্থক ও ভক্ত-জাকেরান অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেশ বিভক্ত করার চক্রান্ত ১৯ কোটি মানুষ সফল হতে দেবে না: জাকের পার্টির চেয়ারম্যান

বিস্তারিত কমেন্টে