বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:৪৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৩৮
শেয়ার: mail
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথ সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা।

রুহুল কবির রিজভী বলেন, এর পাশাপাশি সেপ্টেম্বর মাসের সুবিধাজনক সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্যপোনা অবমুক্তকরণ, যেটির দায়িত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি আরও জানান, এর বাইরেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি থাকবে। দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে সেগুলোর খসড়া চূড়ান্ত করা হবে।

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বিস্তারিত কমেন্টে