মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৯:৫২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

দেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে নজরুল বিশ্ববিদ্যালয়: উপাচার্য

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
দেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে নজরুল বিশ্ববিদ্যালয়: উপাচার্য

বাংলাদেশে নজরুল গবেষণার মূল প্রাণকেন্দ্র হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়—এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে দুই দিনব্যাপী ১২৭তম নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। জয়ন্তী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালা, নজরুল পদক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উপাচার্য বলেন, “কবির জীবদ্দশায় তাঁকে যথাযথ মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করা হয়নি। প্রচারেই প্রসার, কিন্তু নজরুলের অমর সৃষ্টিকর্মের সেভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার ঘটেনি। নজরুলের স্মৃতি ও অবদানকে চিরভাস্বর করে রাখতে এই বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। আমাদের প্রতিটি বিভাগেই নজরুলের ওপর একটি করে বাধ্যতামূলক কোর্স পড়ানো হয়। নজরুলের সাহিত্যকর্মগুলো বিশ্বমঞ্চে বিভিন্ন ভাষায় যথাযথভাবে অনূদিত হলে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন।”

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দুই গুণীকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ প্রদান করা হয়। গবেষণায় বিশিষ্ট নজরুল-গবেষক কবি আবদুল হাই শিকদারকে এই পদক তুলে দেন উপাচার্য। সংগীতে নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে পদক প্রদানের ঘোষণা দেওয়া হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি; পরবর্তীতে তাঁর পদক পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। এ সময় নজরুল জয়ন্তী উপলক্ষে প্রকাশিত ‘গাহি সাম্যের গান’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলী। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

দিনব্যাপী আন্তর্জাতিক নজরুল-বক্তৃতামালায় চারটি অধিবেশনে মোট আটটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার, প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রশিদুন্ নবী। প্রবন্ধগুলোর ওপর আলোচনায় অংশ নেন ড. কল্পনা হেনা রুমি, পীযূষ কুমার ভট্টাচার্য, মো. আব্দুল্লাহ আল মুক্তাদির ও ইমরান মাহফুজসহ বিশিষ্ট নজরুল গবেষকেরা।

উল্লেখ্য, কবির জন্মদিনে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেশে নজরুল গবেষণার প্রাণকেন্দ্র হবে নজরুল বিশ্ববিদ্যালয়: উপাচার্য

বিস্তারিত কমেন্টে