শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৫৭:১১

পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মা সমাবেশ ও সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর সদরের পশ্চিম কদমতলা শেখবাড়িতে এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারী বৃষ্টির কারণে সমাবেশটি স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী শেখের বাসভবনে সম্পন্ন করা হয়।

জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এবং কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ইউনিসেফ, বরিশাল।

সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং নিজ নিজ গৃহ ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত মায়েরা ডেঙ্গু প্রতিরোধে তাঁদের ঘরোয়া অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, স্থানীয় মায়েদের এই সচেতনতা ও পরামর্শ পরিচ্ছন্নতা অভিযানকে আরও ফলপ্রসূ করতে কার্যকর ভূমিকা রাখবে।

কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ্-এর সভাপতিত্বে ও মা সমাবেশের সভানেত্রী আম্বিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার এবং নারীবিষয়ক সম্পাদক মনিরা আক্তার।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী শেখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরের কদমতলায় ডেঙ্গু প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে