রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০৯:২৫

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:০৬
শেয়ার: mail
পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পেরুর দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির আয়াকুচো অঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। রাজধানী লিমাসহ পেরুর বিভিন্ন এলাকা এতে কেঁপে ওঠে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট এর মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আয়াকুচো অঞ্চলের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল গভীর হওয়ায় শক্তির বড় অংশ ভূগর্ভেই শোষিত হয়ে যায়, ফলে বড় ধরনের কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের কারণে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে পেরু একটি উচ্চমাত্রার ভূমিকম্পপ্রবণ দেশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিস্তারিত কমেন্টে