বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৮:৩৭

বেনাপোলে প্লাবিত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
বেনাপোলে প্লাবিত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে ভারতের ইছামতী নদীর উজান থেকে নেমে আসা পানির চাপে প্লাবিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিকেলে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিবন্দি হয়ে পড়া ১০০টি পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে চাল, ডাল, আটা, তেল, লবণ ও চিনি তুলে দেন খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান।

সীমান্তবর্তী ইছামতী নদীর পানি বৃদ্ধিতে ঘরবাড়ি তলিয়ে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দুর্ভোগ লাঘবে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এ মানবিক সহায়তা দেওয়া হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে বিজিবির মানবিক সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে প্লাবিত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

বিস্তারিত কমেন্টে