বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৫৫:৫৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

মার্ভেলে খলনায়ক ‘ডক্টর ডুম’ হয়ে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:১৬
শেয়ার: mail
মার্ভেলে খলনায়ক ‘ডক্টর ডুম’ হয়ে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

এক দশকেরও বেশি সময় ধরে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রধান মুখ ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র। টনি স্টার্ক ওরফে আয়রন ম্যান হিসেবে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি মার্ভেল ফ্র্যাঞ্চাইজির শক্তিশালী ভিত গড়ে তুলেছিলেন তিনি।

আয়রন ম্যান চরিত্রের বিদায়ের সাত বছর পর আবারও মার্ভেল ইউনিভার্সে প্রত্যাবর্তন করছেন এই অভিনেতা। তবে এবার কোনো নায়ক হিসেবে নয়, বরং মার্ভেলের অন্যতম ভয়ংকর খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে তাঁকে দেখা যাবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডিজনি ফ্যান ইভেন্টে নিজের এই নতুন রূপ নিয়ে কথা বলেন রবার্ট। তিনি জানান, বর্তমানে আয়রন ম্যানের চেয়ে ডক্টর ডুম চরিত্রটিই তাঁর বেশি পছন্দের। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এই খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সহ-অভিনেতাদের এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এবং একদম ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

অ্যান্টনি ও জো রুশো (রুশো ব্রাদার্স) পরিচালিত আগামী ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে মার্ভেল ইউনিভার্সের বহু সুপারহিরোকে। এই গল্পের বিপদ শুধু একটি নির্দিষ্ট পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়বে পুরো মাল্টিভার্সে। ছবিতে তারকার মেলা বসতে যাচ্ছে; রবার্ট ডাউনি জুনিয়রের পাশাপাশি অভিনয় করছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, পেড্রো প্যাসকেল, পল রাড, ফ্লোরেন্স পিউ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টন, চ্যানিং ট্যাটাম ও প্যাট্রিক স্টুয়ার্টের মতো খ্যাতনামা তারকারা।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে ডেনিস ভিলনভ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘ডুন ৩’ ছবিটিও মুক্তি পাওয়ার কথা থাকায় বছরের শেষে বক্স অফিসে দুই মেগা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি বড় ধরনের লড়াই দেখতে পাবেন দর্শকরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মার্ভেলে খলনায়ক ‘ডক্টর ডুম’ হয়ে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র

বিস্তারিত কমেন্টে