শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৫:২৪
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সাপের হানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:১৬
শেয়ার: mail
শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সাপের হানা

বলিউড বাদশা শাহরুখ খানের মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে বাংলো প্রাঙ্গণে সাপের দেখা মেলায় দ্রুত বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়।

জানা গেছে, রাত ৮টার দিকে ‘মান্নাত’ থেকে স্নেক রেসকিউয়ার ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছান এবং পরে তাঁর সঙ্গে যোগ দেন বন দপ্তরের প্রতিনিধিরা। মান্নাতের উঠানের সিঁড়ির নিচ থেকে প্রায় আট ফুট লম্বা একটি নির্বিষ সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তবে সেখানে দেখতে পাওয়া দ্বিতীয় সাপটি উদ্ধারের আগেই পালিয়ে যাওয়ায় বাংলোর কর্মী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। বন দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাপ দুটি কীভাবে সুরক্ষিত বাংলোটিতে প্রবেশ করেছে এবং ঘটনার সময় শাহরুখ খান বা তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয় সাপটির সন্ধান ও সার্বিক সুরক্ষায় বাংলোটিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সাপের হানা

বিস্তারিত কমেন্টে