রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসের একটি বাস উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অভিযুক্ত বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।
জানা গেছে, নারীদের জন্য বিশেষায়িত পিংক বাস সার্ভিসটি চালুর প্রথম দিনেই সড়কে বেপরোয়াভাবে চলা বলাকা পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দেয়। ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বলাকা বাসের ওপর তাৎক্ষণিক জরিমানা আরোপ করে।
নারীদের নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এ পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
kalprakash.com/IM