সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:৩০
শিরোনাম
● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● দাবি আদায়ে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের অবরোধ ● ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল ● ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতা আহসান হাবীবের বিরুদ্ধে ● রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা

এসএসসির ১২ লাখ খাতা পুনর্মূল্যায়ন প্রায় অসম্ভব, তৈরি হচ্ছে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:২৫
শেয়ার: mail
এসএসসির ১২ লাখ খাতা পুনর্মূল্যায়ন প্রায় অসম্ভব, তৈরি হচ্ছে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর খাতা পুনঃনিরীক্ষণের (পুনর্মূল্যায়ন) জন্য ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে, যা যাচাই-বাছাই করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার অযৌক্তিক অপব্যবহার রোধে খুব শিগগিরই একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেই আমরা খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছিলাম। কিন্তু এবারের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে, প্রায় সব শিক্ষার্থীই খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে। এরই মধ্যে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মানে দাঁড়াচ্ছে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের খাতা নতুন করে দেখতে হবে, যা বাস্তবিক অর্থেই প্রায় অসম্ভব। এই আইনি সুযোগের নির্বিচার অপব্যবহার কাম্য নয়।”

তিনি আরও স্পষ্ট করেন, জিপিএ-৫ বা গোল্ডেন এ-প্লাস পাওয়ার পরও বহু শিক্ষার্থী নম্বর বাড়ানোর আশায় ঢালাওভাবে আবেদন করছে, যা ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভর্তি প্রতিযোগিতার কারণে ঘটছে। তবে এভাবে বিপুলসংখ্যক আবেদনের ফলে মূল মূল্যায়ন প্রক্রিয়া জটিল হয়ে পড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন কোন সুনির্দিষ্ট ক্ষেত্রে বা উপযুক্ত যুক্তিতে খাতা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণযোগ্য হবে, তা নির্ধারণে দ্রুত নতুন নীতিমালা তৈরি করবে শিক্ষা মন্ত্রণালয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এসএসসির ১২ লাখ খাতা পুনর্মূল্যায়ন প্রায় অসম্ভব, তৈরি হচ্ছে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী

বিস্তারিত কমেন্টে