মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাচর্চা ও ইতিবাচক প্রতিযোগিতা উৎসাহিত করতে আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নতুন নীতিমালা অনুযায়ী, অষ্টম শ্রেণির ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
রোববার (৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ নীতিমালা প্রকাশ করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃত্তির ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতেই ছেলে ও মেয়েদের জন্য সমান ৫০ শতাংশ করে কোটা রাখা হয়েছে। উপজেলা ও থানাভিত্তিক মোট পরীক্ষার্থীর অনুপাত এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বৃত্তি বণ্টন করা হবে।
নীতিমালায় জুনিয়র বৃত্তি পরীক্ষার আয়োজন, পরীক্ষার্থী নির্বাচন, ফি, ফলাফল প্রস্তুত ও বৃত্তি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
kalprakash.com/IM