রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৭:২৩
শিরোনাম
● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব, প্রধানমন্ত্রীর প্রশংসায় ডিসি ফরিদা বেগম ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী

শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের ঘটনায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

গণমাধ্যমে এ সংক্রান্ত অনিয়মের খবর প্রকাশিত হওয়ার পর সার্বিক সত্যতা যাচাই ও নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ খতিয়ে দেখতে বোর্ড এ পদক্ষেপ নেয়। রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি অফিস আদেশে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিদ্যালয়টিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, ৯ম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা, এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণকারী এবং মূল এসএসসি পরীক্ষায় ফরম পূরণকৃত শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী সাত কর্মদিবসের মধ্যে সশরীরে বোর্ডে উপস্থিত হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ প্রমাণসহ শোকজের জবাব দিতে ব্যর্থ হলে বিধিমোতাবেক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে শিক্ষা বোর্ড।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

বিস্তারিত কমেন্টে