রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:১৮

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানা যায়নি: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:৫২
শেয়ার: mail
শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানা যায়নি: চিফ প্রসিকিউটর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার জানা যায়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আইনি লড়াইয়ের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে।

একইসঙ্গে জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন শীর্ষ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ দাখিল করার কথা নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর।

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে তাদের সরাসরি ভূমিকা ও নির্দেশের কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। মানবতাবিরোধী এসব জঘন্য অপরাধের দায় আসামিদের অবশ্যই নিতে হবে। আমরা ট্রাইব্যুনালে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করেছি এবং আশা করছি আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানা যায়নি: চিফ প্রসিকিউটর

বিস্তারিত কমেন্টে