শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪৭:২৬

কসবায় নবজাতককে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জন আহত

মো. আরমান সরকার, কসবা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:৫৯
শেয়ার: mail
কসবায় নবজাতককে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জন আহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারিয়ান অপারেশনের পর মাত্র তিন দিনের নবজাতককে নিয়ে বাড়ি ফেরার পথে চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কসবা উপজেলার রাধিকা ও সুলতানপুরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই কসবা উপজেলার বগাবাড়ি গ্রামের একই পরিবারের সদস্য।

গাড়ির যাত্রীরা জানান, সড়ক ফাঁকা থাকা সত্ত্বেও চালকের বেপরোয়া গতি ও অসাবধানতার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের ওপর আছড়ে পড়ে। এতে নবজাতকটি রক্ষা পেলেও পরিবারের চার সদস্য গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় গাড়িচালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। নবজাতকসহ একটি পরিবারের সঙ্গে চালকের এমন দায়িত্বহীন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কসবায় নবজাতককে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জন আহত

বিস্তারিত কমেন্টে