বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৫:১৪

সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৩৫ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বার্থে সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে