সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:৩২

অভিনেত্রী রিধিকার মৃত্যুতে প্রেমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
অভিনেত্রী রিধিকার মৃত্যুতে প্রেমিক গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার ঠিক আগমুহূর্তে প্রেমিক হাসিবুরের সঙ্গে ভিডিও কলে রিধিকার তীব্র বাকবিতণ্ডা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাঁকে অচেতন অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শনিবার নিহতের মা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে হাসিবুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অভিনেত্রী রিধিকার মৃত্যুতে প্রেমিক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে