মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৭:৪৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

দ্বিতীয় সন্তানের মা হলেন পূজা ব্যানার্জি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
দ্বিতীয় সন্তানের মা হলেন পূজা ব্যানার্জি

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’ খ্যাত অভিনেত্রী পূজা ব্যানার্জি ও অভিনেতা কুণাল ভার্মা দম্পতির কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। দ্বিতীয়বারের মতো বাবা-মা হওয়ার এই আনন্দের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে সদ্যোজাত কন্যার এক ঝলক ভিডিও শেয়ার করে পূজা সুখবরটি জানান। একই সঙ্গে তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সন্তানের জন্মের আগের ও পরের বিশেষ মুহূর্তগুলো প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, হাসপাতালে কন্যার জন্মের খবর শুনে পরিবারে আনন্দের বন্যা বয়ে যায় এবং তাঁদের জ্যেষ্ঠ পুত্র প্রথমবারের মতো ছোট বোনকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে। এই তারকা দম্পতির কোলজুড়ে নতুন অতিথির আগমনে বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের অক্টোবরে প্রথম পুত্রসন্তানের মা-বাবা হন পূজা ও কুণাল। এর আগে চলতি বছরের এপ্রিলে পূজার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন তাঁরা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং অভিনেতা কুণাল ভার্মা একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দ্বিতীয় সন্তানের মা হলেন পূজা ব্যানার্জি

বিস্তারিত কমেন্টে