শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৬:৩০

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫০
শেয়ার: mail
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন এবং দিনব্যাপী একাধিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তিনি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেলাটিতে এটিই তাঁর প্রথম সরকারি সফর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জ পৌঁছে কটিয়াদী ও পাকুন্দিয়াসহ বিভিন্ন উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু জানিয়েছেন, ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন এবং দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মৎস্য পক্ষ উদ্বোধন ও জাতীয় মৎস্য পদক বিতরণ করবেন।

দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রিসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে