মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:১৬:৫০
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

খালেদা জিয়ার জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩৮
শেয়ার: mail
খালেদা জিয়ার জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এবং সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড় সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত শেষে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন দলটির নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাত কামনার পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানসহ দীর্ঘ আন্দোলন-সংগ্রামে শহীদ ও আহতদের স্মরণে এ মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আড়ম্বরপূর্ণ আয়োজন বা কেক কাটার পরিবর্তে আমরা শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আগামী দিনের ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীবান্ধব ও সেবামূলক—এই মূল্যবোধ থেকেই কুবি ছাত্রদল কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে কুবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

খালেদা জিয়ার জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিস্তারিত কমেন্টে