রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২০:২০
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

ইতালিতে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত; বিমান চলাচলে বিপর্যয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:১৯
শেয়ার: mail
ইতালিতে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত; বিমান চলাচলে বিপর্যয়

ইতালির সিসিলি দ্বীপে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনোর তীব্র অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বাতাসে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাই ও ধোঁয়ার ফলে রানওয়ে ও আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সিসিলির প্রধান প্রধান বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল এবং অন্য রুটে সরিয়ে নেওয়া হচ্ছে।

পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতানিয়া-ফন্টানারোসা বিমানবন্দর। গত ৬ থেকে ১২ আগস্টের মধ্যে নির্ধারিত প্রায় দুই হাজার ফ্লাইটের এক-তৃতীয়াংশেরও বেশি বাতিল করা হয়েছে এবং প্রায় ৬৩০টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। আগ্নেয় ছাইয়ের কারণে পার্শ্ববর্তী কমিসো বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখতে হয়েছিল, যা পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে পুনরায় চালু করা হয়।

ফ্লাইট বিপর্যয়ের কারণে হাজার হাজার স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটক চরম দুর্ভোগের মুখে পড়েছেন। আগস্টের ঐতিহ্যবাহী ‘ফেরআগোস্তো’ ছুটির মৌসুমে সিসিলিতে পর্যটকদের বিপুল ভিড় থাকায় এই অচলাবস্থার প্রভাব পড়েছে পর্যটনশিল্পেও। স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর ধারণা অনুযায়ী, এ সংকটের কারণে সিসিলির হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতে আর্থিক ক্ষতির পরিমাণ ১২ থেকে ২৪ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে।

আগ্নেয়গিরির সক্রিয়তা অব্যাহত থাকায় সিসিলির পূর্বাঞ্চলে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইতালিতে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত; বিমান চলাচলে বিপর্যয়

বিস্তারিত কমেন্টে