বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫২:২৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৪
শেয়ার: mail
বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা যথাযথভাবে বাস্তবায়নও করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে যা ঘোষণা করা হয়, তা পূরণের মাধ্যমে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করাই বিএনপির মূল নীতি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি।’ বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের বিষয়টি ইশতেহারে সরাসরি না থাকলেও সরকার তা আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের এই পাওনা বুঝিয়ে দেওয়া বিএনপির ‘৩২ নম্বর’ এবং শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার উদ্যোগ ‘৩৩ নম্বর’ প্রতিশ্রুতি পূরণের শামিল।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কারিগরি শিক্ষার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শিক্ষক কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা উৎকোচ ছাড়াই সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধার অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

সরকারের ১৮০ দিনের কার্যক্রম সংক্রান্ত আলোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বাস্তব কাজের মাধ্যমেই নির্বাচনী অঙ্গীকার পূরণের প্রমাণ দিয়ে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে