রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০৪:৫২

সুখী দাম্পত্য জীবন ও কলহ নিরসনে ইসলামের জরুরি দিকনির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:২০
শেয়ার: mail
সুখী দাম্পত্য জীবন ও কলহ নিরসনে ইসলামের জরুরি দিকনির্দেশনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্পর্কে মতপার্থক্য তৈরি হওয়া মানবজীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও প্রজ্ঞার মাধ্যমে এসব মতবিরোধ সমাধান করতে পারলে দাম্পত্য জীবন সুখময় ও স্থায়ী হয়, যার ইতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সন্তানের ওপর। ইসলামে দাম্পত্য জীবনের কলহ নিরসন ও শান্তির নীড় গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপূর্ণতা আশা না করা:

কোনো মানুষই শতভাগ ত্রুটিমুক্ত নয়। তাই জীবনসঙ্গীর কাছ থেকে সব বিষয়ে নিখুঁত আচরণ প্রত্যাশা করা অবাস্তব। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে সম্পূর্ণ অপছন্দ না করে। যদি তার একটি স্বভাব অপছন্দ হয়, তবে অন্য একটি স্বভাব অবশ্যই তার ভালো লাগবে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৯)

কাল্পনিক আদর্শ চাপিয়ে না দেওয়া:

প্রত্যেক মানুষ ভিন্ন পরিবেশে বেড়ে ওঠে। তাই জীবনসঙ্গীকে নিজের মতো করে শতভাগ পরিবর্তন করার চেষ্টা করা অনুচিত। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘যদি তুমি তাকে পুরোপুরি সোজা করতে চাও, তবে তাকে ভেঙে ফেলবে; আর তার ভেঙে যাওয়া হলো তালাক।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৩৩১)

শারীরিক ও মানসিক অবস্থার প্রতি সহানুভূতি:

নারীর জীবনে মাতৃত্ব, শারীরিক অসুস্থতা কিংবা সন্তান লালন-পালনের মতো বিষয়গুলো মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এমন পরিস্থিতিতে সহমর্মিতা ও ধৈর্যের পরিচয় দেওয়া স্বামীর অন্যতম দায়িত্ব।

ক্রোধের মুহূর্তে সিদ্ধান্ত পরিহার:

রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময়ই ভুল হয়। বিশেষ করে তালাক বা বিচ্ছেদের মতো চরম সিদ্ধান্ত রাগের বশবর্তী হয়ে নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং মন শান্ত হওয়ার পর বিজ্ঞতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান:

দাম্পত্য জীবনে একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সঙ্গীর ব্যক্তিগত অনুভূতি ও পারিবারিক পরিসরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। অহেতুক সন্দেহপ্রবণতা সম্পর্কের ভিত দুর্বল করে দেয়।

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপ এড়ানো:

ছোটখাটো দাম্পত্য সমস্যা নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, সংকট গভীর হলে উভয় পরিবারের একজন করে অভিজ্ঞ ও বিজ্ঞ প্রতিনিধির মাধ্যমে সমঝোতার উদ্যোগ নিতে হবে। (সুরা নিসা, আয়াত: ৩৪-৩৫)

ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা:

দাম্পত্য জীবনের সবচেয়ে বড় ভিত্তি হলো ধৈর্য। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘মন্দকে উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো। তখন যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে।’ (সুরা ফুসসিলাত, আয়াত: ৩৪-৩৫)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সুখী দাম্পত্য জীবন ও কলহ নিরসনে ইসলামের জরুরি দিকনির্দেশনা

বিস্তারিত কমেন্টে