সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫৬:০৭
শিরোনাম
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:২৬
শেয়ার: mail
মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক ও সাংবাদিক মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ ভূমি মালিক সমিতির কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।

সংগঠনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সহসম্পাদক আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় মোস্তফা জামান লেলিনের কর্মময় জীবন, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অনবদ্য ভূমিকার ওপর স্মৃতিচারণ করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে লেলিনের সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক কনক রহমান। এ ছাড়া প্রয়াত লেলিনের ছোট ভাই ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ভাইয়ের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

স্মরণসভায় আরও বক্তব্য দেন প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান খোকন, নজির হোসেন, হাবিবুর রহমান, হামিদুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন রওশন। এ সময় সংগঠক খন্দকার আরিফ, হাফিজুর রহমানসহ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোস্তফা জামান লেলিন দৈনিক কালের কণ্ঠের রাজারহাট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সততার সঙ্গে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি ইন্তেকাল করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মোস্তফা জামান লেলিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

বিস্তারিত কমেন্টে