বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৮:১৯
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: কাল থেকে বিতরণ হচ্ছে ২ হাজার ৩৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:৪৪
শেয়ার: mail
অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: কাল থেকে বিতরণ হচ্ছে ২ হাজার ৩৫ কোটি টাকা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শনিবার (১৫ আগস্ট) থেকে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া পাওনা পরিশোধ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ বাবদ এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দেশের ৬৪টি জেলায় একযোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে সরাসরি এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, “দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ পরিচালিত হয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। যারা সারাজীবন কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলেন, জীবনের শেষ প্রান্তে এসে তাঁদের নিজেদের পাওনা নিয়ে চরম অবহেলা ও অনিশ্চয়তার মুখোমুখি হওয়া অত্যন্ত বেদনাদায়ক।”

তিনি আরও বলেন, “শিক্ষাখাতের পুরোনো সব অনিয়ম ও দুর্নীতির সিন্ডিকেট ভেঙে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিক্ষকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনিয়মের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান: কাল থেকে বিতরণ হচ্ছে ২ হাজার ৩৫ কোটি টাকা

বিস্তারিত কমেন্টে