বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১২:৩৪

নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:১১
শেয়ার: mail
নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশে স্নায়ুরোগ ও নিউরো রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি আরও একধাপ সম্প্রসারিত হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিনস) সংযুক্ত হচ্ছে নতুন ৫০০ শয্যার অত্যাধুনিক ভবন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনের শুভ উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নবনির্মিত এই ইউনিট-২ চালু হওয়ার মধ্য দিয়ে হাসপাতালটির মোট ধারণক্ষমতা উন্নীত হচ্ছে এক হাজার শয্যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিণত হতে যাচ্ছে দেশের বৃহত্তম বিশেষায়িত নিউরো চিকিৎসা কেন্দ্রে।

সরেজমিনে দেখা যায়, তিনটি বেজমেন্টসহ ১৫ তলা বিশিষ্ট নতুন এই ভবনটি সম্পূর্ণ কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত (সেন্ট্রাল এসি)—যা দেশের কোনো সরকারি হাসপাতালে প্রথম। ভবনটিতে ওয়ার্ড, ডায়াগনস্টিক ইউনিট ছাড়াও রয়েছে ১১২টি কেবিন, ৪০ শয্যার আইসিইউ, ২০ শয্যার এইচডিইউ, ২৪ শয্যার পোস্ট-অপারেটিভ বেড এবং ৬২টি আধুনিক ভেন্টিলেটর সুবিধা।

জরুরি দুর্ঘটনা এবং মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১০০ শয্যার বিশেষায়িত ট্রমা ইউনিট। যেখানে ২৪ ঘণ্টা ওটি সুবিধার পাশাপাশি স্থাপন করা হয়েছে সংক্রমণঝুঁকিমুক্ত জার্মান প্রযুক্তির দুটি মডুলার ওটি। এ ছাড়া গুরুতর রোগীদের ফ্লোর পরিবর্তনের সুবিধার কথা বিবেচনা করে সরকারি হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো ভবনের ১ থেকে ৩ তলা পর্যন্ত সংযোজন করা হয়েছে স্কেলেটর (চলন্ত সিঁড়ি)।

রোগ নির্ণয়ের সুবিধার্থে বসানো হয়েছে দুটি এমআরআই, দুটি সিটি স্ক্যান ও অত্যাধুনিক ক্যাথল্যাব। পাশাপাশি হাসপাতালটিতে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট, উন্নত অটোক্লেভ এবং আধুনিক মেডিকেল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান জানান, নতুন ৫০০ শয্যার এই ভবনটির মাধ্যমে স্ট্রোক, ট্রমা, পার্কিনসন্স, মৃগীরোগসহ বিভিন্ন জটিল নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসা প্রাপ্তির ভোগান্তি দূর হবে এবং দেশে বিশ্বমানের নিউরোসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নিউরোসায়েন্সেসে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে