বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৩:০৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:৪৯
শেয়ার: mail
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিভিন্ন অর্জন ও অবস্থান বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও সার্বিক কর্মসূচি সঠিকভাবে ফুটিয়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ও বাংলাদেশের অগ্রাধিকার খাতগুলো প্রসারে সমন্বিত মিডিয়া ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে ড. আইরিন জুবাইদা খান বহির্বিশ্বে দেশের সম্মানজনক ও শক্তিশালী অবস্থান তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রদূতকে সর্বাত্মক প্রাতিষ্ঠানিক সহযোগিতার আশ্বস্ত করেন।

এ ছাড়া বৈঠকে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার, ফেক নিউজ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। এসব অপতথ্য ও সাইবার অপপ্রচার মোকাবিলায় সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া, প্রযুক্তিগত নিরাপত্তা বাড়ানো এবং কার্যকর কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দেন তাঁরা।

তথ্যমন্ত্রী সরকারের গৃহিত উদ্যোগসমূহ তুলে ধরে বলেন, “অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকার, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

বৈঠকে পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে