বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৪২:৫০
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

যশোরে নাতির জন্য আইসক্রিম কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
যশোরে নাতির জন্য আইসক্রিম কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত

যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া ঘুনি এলাকায় ট্রাকের ধাক্কায় নূরজাহান বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম ঘুনি এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে নাতির জন্য দোকান থেকে আইসক্রিম কিনে হেঁটে বাড়ি ফিরছিলেন নূরজাহান বেগম। পথিমধ্যে মহাসড়কের ঘুনি এলাকায় পৌঁছালে দ্রুতগামী ও অজ্ঞাতপরিচয় একটি ট্রাক তাঁকে জোরালো ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোরে নাতির জন্য আইসক্রিম কিনে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত

বিস্তারিত কমেন্টে