শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৩:৩১

১৬ বছরের পুঞ্জীভূত সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
১৬ বছরের পুঞ্জীভূত সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি খাত বর্তমানে এক বিরাট ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত ১৬ বছর ধরে পুঞ্জীভূত এই স্থবির ও জটিল সমস্যার সমাধান মাত্র ৫ বা ৬ মাসে শতভাগ নিরসন করা বাস্তবসম্মত নয়।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহ্দী আমিন বলেন, “বিগত দেড় দশকের বেশি সময়ের ভুল নীতি ও প্রশাসনিক কাঠামোর কারণে জ্বালানি সংকট গভীর হয়েছে। তবে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় সংশ্লিষ্ট দফতর ও অংশীজনেরা নিরলস কাজ করছেন। দেশীয় প্রাকৃতিক সম্পদ উত্তোলন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, মধ্যমেয়াদে এ সংকটের একটি স্থায়ী ও টেকসই সমাধান মিলবে।”

সম্মেলনে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, যুবসমাজকে স্বাবলম্বী করতে জেলা ও বিভাগীয় পর্যায়ে এ উদ্যোগ দ্রুত বিস্তৃত করা হবে। এর মাধ্যমে স্থানীয় নিয়োগকর্তা এবং চাকরিপ্রার্থীদের অফলাইন ও অনলাইন প্ল্যাটফর্মে একটি সুনির্দিষ্ট মেলবন্ধনে আবদ্ধ করা সম্ভব হবে।

তিনি জানান, বেসরকারী খাতকে যুক্ত করে যুবদের কারিগরি দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর ‘রেফারেল সিস্টেম’ গড়ে তোলা হবে; যা প্রথমে বিভাগীয় শহরগুলোতে শুরু হয়ে পরবর্তীকালে দেশের প্রতিটি জেলায় বাস্তবায়িত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৬ বছরের পুঞ্জীভূত সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয়: মাহ্দী আমিন

বিস্তারিত কমেন্টে