মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪২:০৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পাবনায় মিনি তেল পাম্পসহ ৪ দোকান ভস্মীভূত

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
পাবনায় মিনি তেল পাম্পসহ ৪ দোকান ভস্মীভূত

আগুনে পুড়ছে মিনি তেল পাম্প। মঙ্গলবার রাতে পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ী বাজারে। ছবি : নিজস্ব

পাবনার আটঘরিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মিনি তেল পাম্পসহ অন্তত চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আনুমানিক ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দেবোত্তর ইউনিয়নের কুমারগাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমারগাড়ি বাজারের তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের ব্যবসা করে আসছিলেন। তাঁর দোকানের সামনে একটি মিনি তেল পাম্প রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ট্যাংকলরি থেকে পাম্পের রিজার্ভারে তেল নামানোর (আনলোড) কাজ চলছিল। সে সময় তেলের পাইপ সংযোজনের স্থানে আকস্মিক বৈদ্যুতিক স্পার্কিং বা ঘর্ষণে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই দাহ্য পদার্থের সংস্পর্শে আগুন লেলিহান শিখা হয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার জোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম বাবু জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে আগুনে মিনি তেল পাম্পসহ তিনটি সংলগ্ন দোকান সম্পূর্ণ ও বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণায় ক্ষতির পরিমাণ অন্তত ৩১ লাখ টাকা হলেও এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত পাম্প মালিক তোরাব আলী ভূঁইয়া হতাশ কণ্ঠে বলেন, “তেল আনলোডের অসাবধানতায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে আমার একারই অন্তত ১৫ লাখ টাকার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।”

(ক্যাপশন: পাবনার আটঘরিয়ার কুমারগাড়ী বাজারে অগ্নিকাণ্ডে জ্বলছে একটি মিনি তেল পাম্প। ছবি: ফোকাস বাংলা/সংগৃহীত)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় মিনি তেল পাম্পসহ ৪ দোকান ভস্মীভূত

বিস্তারিত কমেন্টে