সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫১:১১
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৩৩
শেয়ার: mail
১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি

দেশে সফল পাইলট প্রকল্পের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মূল কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট (রোববার) কিশোরগঞ্জ জেলা থেকে দেশব্যাপী এই মেগা জনকল্যাণমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এর আগে চলতি বছরের ১০ মার্চ দিনাজপুরে সফলভাবে ফ্যামিলি কার্ডের বহুল আলোচিত পাইলট প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক আমন্ত্রণপত্র ও সমাজকল্যাণ সূত্রে জানা গেছে, আগামী ১৬ আগস্ট রোববার বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়াম প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মূল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থেকে কর্মসূচির উদবোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড হস্তান্তরের পর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে অনলাইন তথ্যভাান্ডারে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর এই আগমন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির চূড়ান্ত প্রসতুতির বিষয়টি নিশ্চিত করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি

বিস্তারিত কমেন্টে